প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক দেখিয়েছে Meta। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে নতুন VR Glasses, যার ওজন মাত্র ১০০ গ্রাম। প্রচলিত VR headset-এর তুলনায় অনেক হালকা হওয়ায় দীর্ঘসময় ব্যবহারেও এটি তুলনামূলকভাবে বেশি comfortable হতে পারে।
নতুন এই Meta VR Glasses-এ রয়েছে 5K Micro-OLED display, 120Hz refresh rate এবং Dolby Vision support। ফলে ব্যবহারকারীরা আরও পরিষ্কার ও smooth visual experience পাবেন। পাশাপাশি এতে রয়েছে spatial audio, যা immersive experience আরও বাড়াবে।
ডিভাইসটি control করার জন্য ব্যবহার করা যাবে eye tracking, hand gestures এবং voice commands। অর্থাৎ হাত দিয়ে কোনো controller ধরে রাখার প্রয়োজন ছাড়াই বিভিন্ন কাজ করা সম্ভব হবে।
তবে glasses-এর এত কম ওজনের পেছনে রয়েছে একটি বিশেষ design। এর মধ্যে processor, battery এবং storage রাখা হয়নি। এসব hardware রাখা হয়েছে একটি আলাদা computing pack-এ। এই pack-এর ওজন প্রায় ৩০০ গ্রাম এবং একটি thin cable-এর মাধ্যমে এটি VR Glasses-এর সঙ্গে connected থাকবে।
Meta জানিয়েছে, নতুন VR Glasses-এর price হবে $1,299.99। ডিভাইসটি ২০২৭ সালের Spring season-এ বাজারে আসার কথা রয়েছে।
নতুন এই lightweight VR technology ভবিষ্যতে traditional VR headset-এর design এবং user experience-এ বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
ভিআর চশমাটিতে Dolby Vision ও Dolby Atmos Spatial Audio প্রযুক্তি থাকায় সিনেমা দেখার সময় বড় পর্দায় দেখার পাশাপাশি চারপাশ থেকে শব্দ আসার মতো বাস্তবধর্মী অভিজ্ঞতা পাওয়া যাবে।
প্রচলিত ভিআর হেডসেটের তুলনায় নতুন চশমাটির অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এর দুই পাশ খোলা। এতে passthrough camera ব্যবহার করা হয়েছে। ফলে ভিআর চশমা পরা অবস্থাতেও ব্যবহারকারীরা আশপাশের দৃশ্য দেখতে পারবেন।
AI-এর সাহায্যে অ্যাপ চালু করা, ভার্চ্যুয়াল ওয়ার্কস্পেস পরিবর্তন, অনলাইনে বিভিন্ন তথ্য খোঁজা এবং অফিসের নানা কাজ করা যাবে। এসব কাজের জন্য আলাদা কন্ট্রোলারের প্রয়োজন হবে না।
Qualcomm-এর নতুন Snapdragon Reality Elite প্রসেসর-এ চলবে মেটার এই ভিআর চশমা। একবার চার্জ দিলে এর ব্যাটারি সর্বোচ্চ তিন ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।


Comments
Post a Comment